স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, দায়িত্বে নাহিদ-হাসনাত-সারজিস
কমিটির চেয়ারম্যান হয়েছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ ও সমন্বয় সাধনের লক্ষ্যে ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাত ১১টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দলের সদস্যসচিব আখতার হোসেনকে এই কমিটির সদস্যসচিব করা হয়েছে।
কমিটি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তরের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।
খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন সারজিস আলম, সানি আবদুল হক ও আবু সাঈদ লিওন।
ঢাকা বিভাগ উত্তরের দায়িত্বে আছেন আবদুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে দায়িত্ব পালন করবেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বিভাগ উত্তরের দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণে দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমা।
রাজশাহী বিভাগে দায়িত্ব পেয়েছেন আতিক মোজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করবেন আবদুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান। সিলেট বিভাগে দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগের দায়িত্বে আছেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।
কমিটির বিষয়ে জানানো হয়, এতে পদাধিকারবলে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।