হরমুজ ও বাব আল-মান্দাবে নিরাপত্তা নিশ্চিতে জোর যুক্তরাষ্ট্র-সৌদি আরবের

হরমুজ ও বাব আল-মান্দাবে নিরাপত্তা নিশ্চিতে জোর যুক্তরাষ্ট্র-সৌদি আরবের

হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিসহ আন্তর্জাতিক নৌপথে নৌ নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সোমবার ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সৌদি…

হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিসহ আন্তর্জাতিক নৌপথে নৌ নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

সোমবার ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, ইয়েমেনের পরিস্থিতি এবং সেখানে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

আঞ্চলিক সংকট মোকাবিলা এবং নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানান তারা। একই সঙ্গে অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে সমন্বয় ও পরামর্শ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

এর আগে একই দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহন হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কমান্ডার দাবি করেছেন, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ নেই।

সূত্র: শাফাক নিউজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন