ঢাবি জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান
গবেষণায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন চার শিক্ষক
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ৭৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের (২০২৩ সাল) এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের (২০২৪ সাল) স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাঁদের এই সম্মানে ভূষিত করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষদের আটটি বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, মৎস্যবিজ্ঞান এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রত্যেকের ১০ জন করে শিক্ষার্থী রয়েছেন। এছাড়াও মনোবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী এই পুরস্কার পেয়েছেন। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, মোছা. আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার পুরস্কার পেয়েছেন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ইমন বাড়ৈ, মোসা. শাহানাজ নুসরাত, মার্জিয়া খাতুন, রূপা রানী রায়, তাবাসুম জেনি, সুমাইয়া ইসলাম, নুশরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, মোসা. আইভি আক্তার এশা ও মাশরিফা শারিন পুরস্কার পেয়েছেন।
প্রাণিবিদ্যা থেকে নিলয় হাওলাদার, তাবাসসুম আখতার, ইসরাত জান্নাত ইমা, অভিজিৎ দত্ত বর্ষণ, জাকিয়া তাবাসসুম জিমু, কাশফিয়া বিনতে রাব্বি, নোশিন আনজুম, মায়িশা মালিহা বিভা, মুসফিকা জাহান ও শ্রাবণা সাহা গৌরি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান থেকে রিয়া সাহা, আতিক আখইয়ার, হাফসা বিনতে ওমর, তাসফিয়া তাহসিন প্রিমা, সৈয়দা তাসনুভা সুলতানা ইরিনা, নির্বাচিতা করিম হৃতি, মারজানা মেহরিন, ফেরদৌস আফরিন, কাজী আদিবা তাসমীম ও মোহাম্মদ আলিফ মাহমুদ পুরস্কার পেয়েছেন। মনোবিজ্ঞান থেকে পুরস্কার পেয়েছেন নাফিজা নওয়ার অহনা, সানজিদা আহামেদ তন্বী ও সোলায়মান সোহান। অণুজীববিজ্ঞান থেকে পায়েল দাস, বুশরা আহমেদ, সায়কা আমিন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম, মোসা. নওশিন তাসনিম, ফজিলাতুন্নেসা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি ও মো. শিহাব উল্লাহ রিফাত এবং মৎস্যবিজ্ঞান থেকে মিস শামীম আরা রিপা, চৈতালি বিশ্বাস, ইসরাত জাহান, মার্জিয়া হোমাইরা আমেনা, আনিসা আহমেদ শোভা, সেলিম সাদমান সাদাত, ইসরাত কবির কনা, মো. মাসরাফি জান্নাত সাদ, নিশান রায় জয় ও মো. সাব্বির হোসেন পুরস্কার পেয়েছেন।
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি থেকে মোহাম্মদ ইয়াসিন রহমান, আফনান-ই-ইলাহি, মুহাইমিনুর হোসেন, পুষ্পিতা বিশ্বাস, অনিভা সাহা, শাহ মো. স্বরূপ হাসান আনন্দ, আয়েশা সিদ্দিকা, তামজিদুর রহমান, মো. মশিউর রহমান রাব্বি ও জান্নাতুল হাবিবা জেবা পুরস্কার পেয়েছেন।
বিজ্ঞাপন
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার শিক্ষককে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অধ্যাপক ক্যাটাগরিতে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারা বেগম, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু এবং প্রভাষক ক্যাটাগরিতে অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক স্পেনসার মার্ক মন্ডল এই পুরস্কার পেয়েছেন।