শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষিত
নভেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রতিনিধি · শ্রীমঙ্গল, মৌলভীবাজার
প্রকাশ:
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (এসবিএ) নভেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের বিজিবি সীমান্ত স্পন্দন ক্যানটিনে আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে এই কমিটি চূড়ান্ত করা হয়। সভায় সংগঠনের জ্যেষ্ঠ সদস্যসহ নিবন্ধিত বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
নতুন কমিটিতে প্রিতম দেব সভাপতি এবং সুজন দেব সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহসভাপতি হিসেবে উত্তম দেব ও দেবজ্যোতি দত্ত শাওন, সহসাধারণ সম্পাদক সৌমিক শেখর রায় সাম্য, সাংগঠনিক সম্পাদক হেলন আমসে, কোষাধ্যক্ষ অনন্ত চক্রবর্তী, প্রচার সম্পাদক আবেলসন পথাম এবং সহপ্রচার সম্পাদক রবিনসন মনোর নির্বাচিত হয়েছেন। কমিটির কয়েকটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে, যা পরবর্তীতে নিবন্ধিত ব্যান্ডের যোগ্য সদস্যদের মধ্য থেকে পূরণ করা হবে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সদস্যদের নিয়মিত সংগীতচর্চার সুযোগ সৃষ্টি এবং অনুষ্ঠানস্থলে অডিটোরিয়ামের গ্রিনরুমের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়, যাতে শিল্পীরা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারেন।
সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন। সভায় আলোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শ্রীমঙ্গলের ব্যান্ডসংগীতের চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।