নেপাল থেকে পুনরায় বিদ্যুৎ আমদানি শুরু
দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টা থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
প্রায় দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পাওয়ার গ্রিড পিএলসি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ১৫ জুন থেকে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল। চুক্তি অনুযায়ী ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও, গত ২৭ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার কারণে দুটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়। এর ফলে গত ২৭ আগস্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।
পাওয়ার গ্রিড পিএলসির তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নেপাল পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে। ভারতের সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে এই বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছায়। গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির রপ্তানি ক্ষমতা সাময়িকভাবে কমে গিয়েছিল।
বর্ষা মৌসুমে নেপাল সাধারণত গড়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে থাকে, যা বন্যার প্রভাবে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছিল। নেপাল বর্তমানে নিজেকে একটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।