লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক
বাজারের চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাজারে লিলি বডি লোশনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় পণ্যটির উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে হোমকেয়ার, স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও বাজারে চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
রিমার্ক এইচবি লিমিটেড জানায়, চলতি মাসে দেশের বিভিন্ন আধুনিক বিপণনকেন্দ্রে গত বছরের তুলনায় অন্তত তিন গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে কিছু বিক্রয়কেন্দ্রে পণ্যটির সঙ্গে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও চালু করা হয়েছে।
মীনা বাজারের হাতিরপুল আউটলেটের ব্যবস্থাপক শোভন হোসেইন বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তাঁদের বিক্রয়কেন্দ্রে ত্বকের যত্নের পণ্যের মজুত বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, ‘শীতের প্রয়োজনীয় পণ্য অনেকেই আগেভাগে কিনছেন। লিলি বডি লোশনের একটি কিনলে একটি ফ্রি অফার ক্রেতাদের আকর্ষণ করছে।’
স্বপ্ন সুপারশপের হেড অব বিজনেস সালেহ উদ্দিন বলেন, শীত মৌসুম সামনে রেখে বডি লোশনের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী লিলি বডি লোশনের প্রস্তুতি এবার বেশ ভালো বলে তিনি উল্লেখ করেন।
রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, লিলির পাশাপাশি প্রতিষ্ঠানটির নিওর ব্র্যান্ডের বডি লোশনও ক্রেতাদের সাড়া পাচ্ছে। স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, বেস্ট বাই, আগোরা, মেট্রো মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন চেইন শপে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন
উৎপাদন পরিকল্পনা সম্পর্কে রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘লিলি বডি লোশন নিয়ে বাজারের সাড়া বিবেচনায় উৎপাদন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা বাড়তে থাকায় নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’