ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী লুক্সেমবার্গে সর্বোচ্চ ঘণ্টাপ্রতি নেট বেতন ৪৯.৭ ইউরো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
কর্মজীবন গড়ে তুলতে মোট বেতনের পাশাপাশি কর ও অন্যান্য কর্তনের পর হাতে কত টাকা থাকে তা বিবেচনা করা জরুরি। ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের এমন দশটি দেশ চিহ্নিত হয়েছে, যাদের কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সর্বোচ্চ।
বিজ্ঞাপন
১০. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা)। উদ্ভাবন ও সমতাভিত্তিক কর্মসংস্কৃতির জন্য সুইডেন পরিচিত, তবে বেকারত্বের হার ইউরোপের মধ্যে উচ্চ। ৯. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা)। ফ্রান্সের শ্রমিক অধিকার রক্ষার ঐতিহ্য এবং বহুমুখী অর্থনীতি কর-পরবর্তী বেতনকে তুলনামূলকভাবে উচ্চ রাখে। ৮. ফিনল্যান্ড: ৩২.৬ ইউরো (প্রায় ৪,৫২৯ টাকা)। উচ্চ বেতন ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার জন্য ফিনল্যান্ড পরিচিত, যদিও শ্রমবাজারে চাপ রয়েছে।
৭. অস্ট্রিয়া: ৩৩.৮ ইউরো (প্রায় ৪,৬৯৬ টাকা)। অস্ট্রিয়া সামাজিক বাজার অর্থনীতি ও পর্যটন খাতের মাধ্যমে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে। .৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের। ৬. জার্মানি: ৩৪.৫ ইউরো (প্রায় ৪,৭৯৩ টাকা)। ইউরোপের শিল্প অর্থনীতির প্রধান চালিকাশক্তি জার্মানি কর্মীদের জন্য স্থিতিশীল ও আকর্ষণীয় কর্মপরিবেশ প্রদান করে।
.৫. নেদারল্যান্ডস: ৩৬.৩ ইউরো (প্রায় ৫,০৪৩ টাকা)। নেদারল্যান্ডসের লজিস্টিকস ও পণ্য সরবরাহের গুরুত্ব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে। ৪. আয়ারল্যান্ড: ৩৬.৬ ইউরো (প্রায় ৫,০৮৫ টাকা)। প্রযুক্তি ও ওষুধশিল্পের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে আয়ারল্যান্ডের অর্থনীতি দ্রুত এগিয়ে গেছে। .পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
৩. বেলজিয়াম: ৩৭.১ ইউরো (প্রায় ৫,১৫৫ টাকা)। জটিল করব্যবস্থা সত্ত্বেও কর পরিশোধের পরে কর্মীদের ঘণ্টাপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেশি। ২. ডেনমার্ক: ৪৪.৭ ইউরো (প্রায় ৬,২১১ টাকা)। ডেনমার্কে নমনীয় শ্রমবাজার ও শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কর্মীদের কাজ-জীবনের সমতা বজায় রাখতে সহায়তা করে। ১. লুক্সেমবার্গ: ৪৯.৭ ইউরো (প্রায় ৬,৯০৬ টাকা)। আর্থিক খাতে শক্তিশালী অবস্থান ও আন্তর্জাতিক কর্মপরিবেশের কারণে লুক্সেমবার্গ তালিকার শীর্ষে রয়েছে।
বিজ্ঞাপন
.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।