আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের নিয়োগ, আবেদন শুরু ২ নভেম্বর
আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, সর্বোচ্চ মূল বেতন ৫২,০০০ টাকা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি · ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ১৫টি পদে ৯০ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ১৫ জন, মূল বেতন ৫২,০০০ টাকা; সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১১ জন, একই বেতন। সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট, স্টোর, কেমিক্যাল, হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট, এইচআর ও প্রশাসন) সহ মোট ১২ জনের বেতনও ৫২,০০০ টাকা। উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ৯ জন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৩ জনের মূল বেতন ৪০,০০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) ৩ জন ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর ৮ জনের বেতন ২০,০০০ টাকা। ফায়ারম্যান ৬ জন এবং নিরাপত্তা প্রহরী ১২ জনের বেতন ১৪,৫০০ টাকা, স্টোর হেলপার ১ জনের বেতনও একই।
পদের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, বিকম, ডিপ্লোমা ও এসএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সব পদে সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা ৫.০০ স্কেলে ৩.৫০ (বা দ্বিতীয় বিভাগ) থাকতে হবে।
সাধারণ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক/আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বয়স সর্বোচ্চ ৪২ বছর নির্ধারিত।
ফায়ারম্যানের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ প্রয়োজন। নিরাপত্তা প্রহরীর জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, একই বুকের মাপ এবং দৃষ্টিশক্তি প্রয়োজন; প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞাপন
মূল বেতনের পাশাপাশি বাসা ভাড়া ভাতা, দুইটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পাওয়ার স্টেশন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। চাকরির চুক্তি এক বছরের শিক্ষানবিশসহ মোট তিন বছর কার্যকর হবে এবং অবসর গ্রহণের বয়স ৬০ বছর নির্ধারিত।
আবেদন ফি ১ নম্বর থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে। প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট অথবা এপিএসসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।