ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা না মেনে পূর্বঘোষিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে আবেদনের সময়সীমা ও অকৃতকার্য শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
















