মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
সুরতহাল প্রতিবেদনে তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উত্তরখানের রাজাবাড়ি ঘাটের কাছে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। বাসা থেকে বের হওয়ার একদিন পর তার মরদেহ শনাক্ত করেছেন তার খালাতো ভাই।
বিজ্ঞাপন
টঙ্গি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তাফিজুর রহমানের করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, তার কপাল স্বাভাবিক ছিল, চোখ ও মুখ বন্ধ অবস্থায় ছিল এবং নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।
সুরতহাল প্রতিবেদনে আরও বলা হয়েছে, মরদেহে কোনো কালশিটে ছিল না এবং তাপমাত্রা ছিল স্বাভাবিক ঠান্ডা। তবে শরীরে আংশিক পচন ধরেছিল। এছাড়া ২৮ বছর বয়সী সাউরির গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক পাঁচ ফুট সাত ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা কাবলি শার্ট এবং সাদা রঙের ট্রাউজার।