লাহোর কালান্দার্সে আমিনুল ইসলাম হাই-পারফরম্যান্স সেন্টার উপদেষ্টা
প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক ও বিসিবি সভাপতি নতুন দায়িত্বে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স আজ ঘোষণা করেছে যে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে তাদের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উপদেষ্টার দায়িত্ব হবে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা।
লাহোর কালান্দার্স তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে, এবং আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল, এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন এবং ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিও করেন।
বিজ্ঞাপন
লাহোর কালান্দার্স ২০১৬ সাল থেকে পিএসএলে খেলছে এবং দলটি সব মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার।