বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু
সোমবার সকালে বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী হুমায়রার মৃত্যু হয়েছে
নেত্রকোণা জেলা প্রতিনিধি · কলমাকান্দা, নেত্রকোণা
প্রকাশ:
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তের জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম হুমায়রা এবং সে ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।
বিজ্ঞাপন
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে হুমায়রা বাড়ির পাশের গর্তে পড়ে যায়। সেই সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে গর্তের পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামসাদ সারওয়ার জানান, তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।