হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হয়ে আগামী সোমবার দায়িত্ব গ্রহণ করবেন স্টিফেন মিলার।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে মিলারকে ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্বে থাকা স্টিফেন মিলার আগামী সোমবার নতুন পদে স্থলাভিষিক্ত হবেন। তিনি সুসি ওয়াইলসের জায়গায় দায়িত্ব নেবেন, যিনি হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ ছিলেন।
ট্রাম্প তার পোস্টে সুসি ওয়াইলসের প্রশংসা করে লিখেন, ‘চিফ অব স্টাফ হিসেবে সুসির সেবার জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি অসাধারণ কাজ করেছেন।’ ট্রাম্প আরও জানান, সুসি ওয়াইলস এখন থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে যুক্ত থাকবেন।
ট্রাম্পের দুই মেয়াদে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত স্টিফেন মিলার তার কঠোর সীমান্ত নীতি এবং অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী। ধারণা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর মিলারের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।