গ্রিনপিস গভীর সমুদ্রে বিশাল পাথর ফেলছে
সাউদার্ন নর্থ সি মেরিন প্রটেক্টেড এরিয়ার ১১৬ বর্গকিলোমিটার বটম ট্রলিংমুক্ত করা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বটম ট্রলিং বাধা দিতে ইংল্যান্ডের পূর্ব উপকূলে ৯টি বিশাল পাথর ফেলেছে। বটম ট্রলিং পদ্ধতিতে সমুদ্রের তলদেশে ভারী জাল ফেলে মাছ ধরা হয়, যা পানির নিচে থাকা উদ্ভিদ ও প্রজাতিকেও ক্ষতি করে। এই কাজের মাধ্যমে গভীর সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করা লক্ষ্য।
বিজ্ঞাপন
বটম ট্রলিং পদ্ধতি মাছের খাদ্যসংকট তৈরি করে এবং সমুদ্রের তলদেশের উদ্ভিদকে ক্ষতিগ্রস্ত করে, ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ট্রলিংয়ের শব্দদূষণ ডলফিন ও হাঙরের মতো পারপয়েস নামের প্রাণীর শিকারের ক্ষমতাও নষ্ট করে।
গ্রিনপিসের মতে, তারা সাউদার্ন নর্থ সি মেরিন প্রটেক্টেড এরিয়ার ১১৬ বর্গকিলোমিটার এলাকা বটম ট্রলিংমুক্ত করেছে। বছর ধরে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেও অগ্রগতি ধীর ছিল, তাই অনুমতি ছাড়া শেষ উপায় হিসেবে পাথর ফেলেছে।
যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সামুদ্রিক পরিবেশ রক্ষায় যুক্তরাজ্যে কঠোর আইন রয়েছে এবং সব কর্মকাণ্ড আইন মেনে করা উচিত। ইতিমধ্যে ১০০টির বেশি স্থানে ক্ষতিকর মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে এবং সরকার আরও কঠোর বিধিনিষেধের কথা ভাবছে।
গ্রিনপিস ২ টন ওজনের পাথরগুলো ফেলার পর কর্তৃপক্ষকে অবস্থানের তথ্য জানিয়ে দেয়, যাতে মানচিত্র হালনাগাদ করে অন্যান্য জাহাজকে সতর্ক করা যায়। মেরিন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন পাথরগুলোর অবস্থানের বিবরণ প্রকাশ করেছে। পূর্বে ২০২২ সালে কর্নওয়াল উপকূলে ১৮টি পাথর ফেলা হয়েছিল। বিবিসি জানায়।