ইতালীয় শেফ আনারস না দিয়ে পিৎজায় চাকরি হারালেন
শেফ ফেয়ার ওয়ার্ক কমিশনে শ্রমিক অধিকার নিয়ে অভিযোগ দায়ের করেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে কাজ করা ইতালীয় শেফ দাভিদে তাম্বুরেলা, পিৎজায় আনারস না দেওয়ার কারণে মে মাসে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছ থেকে চাকরি হারিয়ে ফেলেছেন।
বিজ্ঞাপন
তাম্বুরেলা 'লা কস্তা' নামে ব্রিসবেনের একটি রেস্তোরাঁতে শেফ হিসেবে কাজ করতেন, যা বর্তমানে বন্ধ রয়েছে।
গত দুই সপ্তাহ আগে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে তার আচরণ নিয়ে একাধিক অভিযোগ উত্থাপিত হয়।
সেই অভিযোগের একটি ছিল রেস্তোরাঁর অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারসসহ পিৎজা বানাতে তার অস্বীকৃতি। তাম্বুরেলা স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি এমন কোনো নির্দেশ মেনে নেবেন না যা তার সংস্কৃতির জন্য অপমানজনক।
তাম্বুরেলা দাবি করেন যে তিনি অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার শ্রমবিষয়ক ট্রাইব্যুনাল ফেয়ার ওয়ার্ক কমিশনে অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞাপন
কমিশন গত মঙ্গলবার জানায়, তাম্বুরেলা ইতালীয় বংশোদ্ভূত এবং পিৎজায় আনারস দেওয়া তার দেশের সংস্কৃতিকে ছোট করে বলে মনে করেন।
কমিশন আরও জানায়, গত চার বছরে তিনি তিনবার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং পূর্বে রেস্তোরাঁর মালিককে আনারস না দেওয়ার গুরুত্ব পরীক্ষা করতে বলেছিলেন।
রেস্তোরাঁটি কুইন্সল্যান্ডে অবস্থিত, যা অস্ট্রেলিয়ার আনারস উৎপাদনের মূল কেন্দ্র এবং এখানে সানশাইন উপকূলে ১৬ মিটার উঁচু 'দ্য বিগ পাইনঅ্যাপল' ভাস্কর্য রয়েছে, যা পর্যটকদের জনপ্রিয় গন্তব্য।
তাম্বুরেলার বিরুদ্ধে আনারস সম্পর্কিত অভিযোগের পাশাপাশি বাজে ভাষা ব্যবহার, সঠিকভাবে কথা না বলা এবং কাজের ব্যাপারে রাগ প্রকাশের মত অভিযোগও ছিল।
বিজ্ঞাপন
গত এপ্রিলে কাজের জায়গায় ক্ষুব্ধ হয়ে তিনি লোহার রেলিংয়ে আঘাত পান, ফলে ডান হাতের হাড় ভেঙে যায়। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছ থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ী ভিসা পেতে সহায়তা আশা করছিলেন, তবে চাকরি চলে যাওয়ায় সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়; নির্ধারিত সময় পার হওয়ার পর জমা দেওয়া অভিযোগ কমিশন বাতিল করে দেয়।
রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে জানান, ঘটনা শুধু পিৎজায় আনারস না দেওয়ার বিষয় নয়, এর পেছনে আরও কারণ রয়েছে।
পেশাজীবীদের যোগাযোগমাধ্যম লিংকডইনে তাম্বুরেলা লিখেছেন, পুরো ক্যারিয়ারে তিনি সবসময় ভালো মানের খাবার তৈরি ও ব্যবসার উন্নতির দিকে নজর দিয়েছেন এবং তিন মাস আগে শেফদের উদ্দেশে একটি খোলাচিঠি পোস্ট করেন, যার মূল কথা ছিল, “খাবারের উপকরণের প্রতি শ্রদ্ধা দেখানো।”
এখন তাম্বুরেলা ব্রিসবেনের আরেকটি রেস্তোরাঁতে কাজ করছেন, যেখানে মেনুতে আনারসের কোনো পদ নেই।