যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট বিলম্বিত
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়তে দেরি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
চার দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা ছিল। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়তে বিলম্ব হচ্ছে।
বিজ্ঞাপন
আজ বিকেল পাঁচটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটিতে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছে। এই বিষয়ে পরবর্তী তথ্য সময়মতো জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছান। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
বিমানের একজন কর্মকর্তা জানান, ‘যান্ত্রিক ত্রুটি সারাতে আমাদের প্রকৌশলীরা কাজ করছেন।’