গুজরানওয়ালায় লক্ষাধিক কোরআন শরিফ নিয়ে কোরআন মহল
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় পবিত্র কোরআন শরিফ সংরক্ষণের এক অনন্য স্থাপনা গড়ে তোলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের উপকণ্ঠে অবস্থিত ‘কোরআন মহল’ নামের এক অনন্য স্থাপনায় এক লাখের বেশি কোরআন শরিফের কপি সংরক্ষিত রয়েছে। পবিত্র কোরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে গড়ে তোলা এই সংগ্রহশালা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন।
বিজ্ঞাপন
কালিমুল্লাহ জানান, পবিত্র কোরআনের জীর্ণ বা ছিঁড়ে যাওয়া কপিগুলো অনেকেই ব্যবহারের অনুপযোগী মনে করে মাটিতে দাফন করেন বা পানিতে ভাসিয়ে দেন। কোরআন মহলে সেসব কপি সংগ্রহ করে বিশেষ কালিতে হাতে লেখা পাণ্ডুলিপির আদলে নতুন করে বাঁধাই ও সংরক্ষণ করা হয়। এই দীর্ঘ প্রক্রিয়ায় তাঁর বাবার কয়েকজন বন্ধু সহযোগিতা করেছিলেন এবং জাফরান, মৃগনাভি, জমজমের পানি ও গোলাপজল মিশিয়ে বিশেষ কালি তৈরি করা হয়েছিল।
কালিমুল্লাহর ভাষ্যমতে, পবিত্র কোরআনের এত বিপুল সংগ্রহ এক জায়গায় দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা এক দর্শনার্থী জানান, এখানে পৌঁছানোর পর মন একধরনের প্রশান্তিতে ভরে যায় এবং দুনিয়াবি নানা দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়া যায়।
গুজরানওয়ালার এক বাসিন্দা জানান, ‘এখানে কোরআন মহল রয়েছে, বিষয়টি জানার পর দুই দিন আগেই আমি দেখতে এসেছি। এখানে এসে মানসিক ও আত্মিক প্রশান্তি অনুভব করেছি। আমি সবাইকে বলব, দুনিয়াবি ব্যস্ততা কিছুক্ষণের জন্য পাশে রেখে এখানে চলুন। পবিত্র কোরআনের এই সংগ্রহ দেখুন এবং প্রশান্তি অনুভব করুন।’ পবিত্র কোরআনের পাণ্ডুলিপি ও জীর্ণ কপিগুলো যত্নের সঙ্গে সংরক্ষণ করার মাধ্যমে এই স্থাপনাটি ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।