দৈনন্দিন জটিল কাজ সমাধানে সক্ষম ওপেনএআই-এর নতুন মডেল
নতুন জিপিটি-৬ এস্টার মডেলটি দৈনন্দিন কাজের পারফরম্যান্সে ৮০ শতাংশ নম্বর অর্জন করেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সাধারণ হোমওয়ার্ক বা প্রেজেন্টেশন তৈরির বাইরে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের দৈনন্দিন জীবনের জটিল কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হয়ে উঠেছে। সম্প্রতি ওপেনএআই তাদের নতুন এআই মডেলের দক্ষতা যাচাইয়ের জন্য একটি অভ্যন্তরীণ পরীক্ষা ও গবেষণার ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, তাদের নতুন জিপিটি-৬ এস্টার মডেলটি দৈনন্দিন কাজের পারফরম্যান্সে ৮০ শতাংশ নম্বর পেয়েছে। তুলনায় গত বছরের ডিসেম্বরে জিপিটি-৫ দশমিক ২ মডেলটির প্রাপ্ত নম্বর ছিল ৪৯ দশমিক ৩ শতাংশ, যা নির্দেশ করে যে নতুন মডেলটি দক্ষতার দিক থেকে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।
বিজ্ঞাপন
গবেষণার তথ্য অনুযায়ী, সন্তানের জন্য সেরা কিন্ডারগার্টেন স্কুল খোঁজার ক্ষেত্রে মডেলটি ৯৩ দশমিক ১ শতাংশ নির্ভুল ছিল। এছাড়া বন্যার প্রস্তুতিতে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় এর সাফল্য ৯৮ শতাংশ এবং ডায়াবেটিস রোগীর সঠিক ডায়েট প্ল্যান তৈরিতে এটি ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকর ফলাফল দেখিয়েছে।
ওপেনএআই এই পরীক্ষাটি পরিচালনার জন্য প্রায় ৪ হাজার ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়েছে, যেখানে কেনাকাটা, বাজেট তৈরি বা অনলাইন ফরম পূরণের মতো ব্যক্তিগত কাজের দক্ষতা যাচাই করা হয়েছে। ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি বিশ্লেষণ, সঠিক ওয়েবসাইট নির্বাচন এবং মানুষের চাহিদা বোঝার সক্ষমতার ওপর ভিত্তি করে এই নম্বর প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটি তাদের ডটস এজেন্টের মাধ্যমে মেটার মুজ, অ্যানথ্রোপিকের ক্লড ডুয়েট ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্য নির্ধারণ করেছে। এআই-কে মানুষের ডিজিটাল সহকারী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে কিছু শঙ্কা রয়ে গেছে।