এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং শীর্ষ নির্বাহীদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিভ্রান্তি করেন
চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি গোপন রাখার অভিযোগ এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
এনভিডিয়ার শীর্ষ নির্বাহীদের কাছে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের ধরন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ নথিপত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার জেনারেল কাউন্সেল টিম টেটার ও চিফ মার্কেটিং অফিসার অ্যালিসন ওয়াগনফেল্ডসহ জ্যেষ্ঠ নেতাদের কাছে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগকে কেবল ‘স্বাভাবিক ব্যবসায়িক লেনদেন’ হিসেবে তুলে ধরেছিলেন জেনসেন। গত বৃহস্পতিবার এআই চিপ শিল্পের অন্যতম পথিকৃৎ জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন, যা প্রযুক্তি বিশ্বে বড় আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রগুলো জানায়, ২০২৫ সালের শরৎকালে এবং চলতি বছরের অক্টোবর মাসে এনভিডিয়ার কর্মকর্তারা মেগাস্পিড ইন্টারন্যাশনাল ও এর সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি উভয় সময়েই সম্পর্কটিকে ‘যথাযথ’ বলে দাবি করেন। গত অক্টোবরে টিম টেটার ও অ্যালিসন ওয়াগনফেল্ডকে পাঠানো বার্তায় তিনি জানান, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ গ্রাহকদের সঙ্গে প্রচলিত ব্যবসায়িক সম্পর্কের অংশ।
গত বছরের অক্টোবরে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সাক্ষাতের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর জেনসেন পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে এনভিডিয়া নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত কোনো মামলা হয়নি। গত রোববার এক বিবৃতিতে জেনসেন হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করে ক্ষমা চাইলেও সেখানে অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি।
মেগাস্পিড ইন্টারন্যাশনাল এনভিডিয়ার অন্যতম গ্রাহক এবং মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহের কথা জানালেও বেইজিং তা অস্বীকার করেছে। এদিকে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ ও রয়টার্সের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার অন্তত দুজন নারী কর্মীর সঙ্গেও জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
বিজ্ঞাপন
গত ১০ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের স্বতন্ত্র সদস্যরা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক ও গুপ্তচরবৃত্তির অভিযোগ তদন্তে আইনি প্রতিষ্ঠান ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাৎজ’-কে নিয়োগ দিয়েছে। এর আগে ২৯ অক্টোবর ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জেনসেন দাবি করেছিলেন, অ্যালিস হুয়াংয়ের বিষয়ে মার্কিন সরকারের সন্দেহের কথা তাঁকে আগে জানানো হয়নি।
এই বিতর্কের জেরে এনভিডিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থানের পর কোম্পানিটির শেয়ার দর ৩০ শতাংশের বেশি কমেছে, যার ফলে এর বাজারমূল্য থেকে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার মুছে গেছে।