কারিনার ফ্যাশন নিয়ে রাজপরিবারে তীব্র বিতর্ক
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিলেন সাইফ-কারিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন তাঁদের তিন দিনের ভারত সফর শেষে যুক্তরাজ্যে ফিরে গেছেন। প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে তাঁরা ভারতে এসেছিলেন। গত ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সফরকালে কেট মিডলটন আলেকজান্ডার ম্যাককুইন ও রোকসান্ডার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের পোশাক ও গয়না পরেছিলেন। অন্যদিকে প্রিন্স উইলিয়ামকে নেহরু কোট থেকে শুরু করে মনিশ মালহোত্রার প্রিন্স কোট পরিহিত অবস্থায় দেখা গেছে।
ব্রিটিশ রাজদম্পতির বিভিন্ন আয়োজনে বলিউডের একাধিক তারকা অংশ নিয়েছেন। তবে পতৌদির নবাব পরিবারের সদস্য সাইফ আলী খান ও তাঁর স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের উপস্থিতি বিশেষভাবে সবার নজর কেড়েছে। টাইমস অব ইন্ডিয়া ও কারিনা কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্যানুসারে, ব্রিটিশ রাজদম্পতির সঙ্গে তাঁদের এই সাক্ষাৎ বেশ আলোচনার জন্ম দিয়েছে।