এসকেএস ফাউন্ডেশন থেকে ৩২ জনের জন্য চাকরি, কর্মস্থল রাজশাহী ও রংপুর
বেতন মাসিক ২৫,০০০ টাকা, কর্মস্থল রাজশাহী ও রংপুর
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন তাদের ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) প্রকল্পের অংশ হিসেবে সেলস অফিসার কাম টেকনিশিয়ান পদে মোট ৩২ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া অনলাইন ই‑মেইলের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
বিজ্ঞাপন
পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি থাকা আবশ্যক।
৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন.অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা
প্রার্থীর দুই থেকে তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে সোলার ইনভার্টার, ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম ও আর্থিং বিষয়ে জ্ঞান। এছাড়া সাইট সার্ভে, ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট, এমএস অফিস, এক্সেল, অটোক্যাড ও সোলার ডিজাইন সফটওয়্যারে পারদর্শিতা এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে দক্ষতা প্রয়োজন।
ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি.আবেদনের প্রক্রিয়া
বিজ্ঞাপন
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে এবং কর্মস্থল রাজশাহী ও রংপুর নির্ধারিত। মাসিক বেতন ২৫,০০০ টাকা, ভ্রমণ ভাতা, সপ্তাহে দুদিন ছুটি এবং প্রকল্প বাজেটের বিধান অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনকারীকে পিডিএফ ফরম্যাটে জীবনবৃত্তান্ত, দুজন রেফারির নাম ও যোগাযোগসহ [email protected] ই‑মেইলে ডেপুটি ডিরেক্টর‑এইচআর‑কে পাঠাতে হবে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং নারীদের বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬।
নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন