৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৩ নভেম্বর
সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য ১ লাখ ২০ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে মোট ১ লাখ ২০ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
পরীক্ষার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিলম্বে আসা কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান দৃশ্যমান রাখতে হবে এবং কোনো ধরনের ক্যালকুলেটর, মুঠোফোন, স্মার্টওয়াচ বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে।