সহযোগীকে ছাড়াতে আদালতে যাওয়ার পথে পিস্তল-গুলিসহ আটক
রাজধানীর মিরপুরে অবৈধ পিস্তল ও গুলিসহ মশিউল আজম ওরফে অরিন ও শান্ত ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে তল্লাশিচৌকিতে তাদের আটক করা হয়।