গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির ধারাবাহিকতায় এবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে গত রোববার এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান রয়েছেন। তাদের কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়। এর আগে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছিল।
গত রোববার দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে জানানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।