হোয়াইট হাউসের ওভাল অফিস পায় জাতীয় স্মারকের মর্যাদা, নথিতে ট্রাম্পের সই
ট্রাম্প বলেছেন ভবিষ্যতে কোনো বড় পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন দরকার, আর ব্যারেলুমের নির্মাণে আপিল আদালত বাধা দিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
হোয়াইট হাউসের ওভাল অফিস ও মন্ত্রিসভা কক্ষ ‘জাতীয় স্মারকের’ মর্যাদা পেতে চলেছে এবং গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ‑সংক্রান্ত নথিতে সই করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প ওভাল অফিসের ভেতরে ব্যাপক পরিবর্তন এনেছেন; তিনি সোনালি নকশা, ঝাড়বাতি ও ছোট ছোট ভাস্কর্য দিয়ে অফিসকে নতুন করে সাজিয়েছেন। এছাড়া দীর্ঘদিন সংরক্ষণাগারে রাখা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির প্রতিকৃতি ও দেশটির স্বাধীনতা ঘোষণার একটি অনুলিপি ওভাল অফিসের দেয়ালে টাঙানো হয়েছে।
বিজ্ঞাপন
ভবিষ্যতে ওভাল অফিস বা মন্ত্রিসভা কক্ষে কোনো বড় পরিবর্তন করা যাবে কি না, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন করা যাবে না।’ তিনি আরও যোগ করেন, ‘কেউ যদি ভবিষ্যতে এসে বলতে চান যে ওভাল অফিস আর গোলাকার রাখার দরকার নেই, এটিকে চারকোনা করে দেওয়া হোক; তখন তাঁদের অনুমোদনের জন্য কংগ্রেসের কাছেই যেতে হবে। আর আমি আশা করি, কংগ্রেস সদস্যরা এমন অনুমতি না দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান’। একই সময়ে, ট্রাম্পের কাঙ্ক্ষিত বলরুমের নির্মাণকাজে ওয়াশিংটনের আপিল আদালত বাধা দিয়েছে।