২০২৭ সালে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নার্সারিতে ভর্তি
দশ অক্টোবর থেকে শুরু হবে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছর থেকে ৫ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্মতারিখ ০১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-এর মধ্যে হতে হবে।
বিজ্ঞাপন
ভর্তির জন্য আবেদন করা যাবে সেনাবাহিনীর সদস্য (কর্মরত ও অবসরপ্রাপ্ত), নেভি, এয়ারফোর্স, প্রতিরক্ষা খাতে কর্মরত এবং অসামরিক ও অন্যান্য ব্যক্তিবর্গের সন্তানদের। আবেদন প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে হবে। ১০ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ২৪ ঘণ্টা এই আবেদন করা যাবে এবং আবেদনপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রতিষ্ঠানের ভেতরে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না এবং আবেদনকারীকে প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে হবে।
শিক্ষার্থীদের বয়স ও তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। অসামরিক প্রার্থীদের বাংলা ভার্সনের জন্য ৮ ডিসেম্বর ও ইংরেজি ভার্সনের জন্য ৯ ডিসেম্বর ২০২৬ এবং সামরিক প্রার্থীদের উভয় ভার্সনের জন্য ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে এই টেস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় প্রার্থীর জন্মনিবন্ধন সনদ ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং মা অথবা বাবার যেকোনো একজনকে উপস্থিত থাকতে হবে। তথ্যে কোনো গড়মিল থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন এবং অ্যাপ্টিটিউড টেস্ট ভর্তির চূড়ান্ত নিশ্চয়তা দেয় না।
১২ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অ্যাপ্টিটিউড টেস্টের ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তীতে ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখে বেলা ১১টায় বাছাই করা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারিতে নির্বাচিতদের ওই দিনই ভর্তির ফরম দেওয়া হবে এবং ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে তা জমা নেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য www.mcpsc.edu.bd ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে।