নববি যুগের স্মৃতিবিজড়িত মক্কার পাঁচটি ঐতিহাসিক মসজিদ
মক্কা নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের জীবনের বহু ঐতিহাসিক স্মৃতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
পবিত্র মক্কা নগরীর সুউচ্চ পাহাড়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে ওহির সুবাস ও নবুওয়াতের স্মৃতি। এখানকার মসজিদ, পাহাড় ও উপত্যকাগুলোতে নবীজি (সা.) ও তাঁর সাহাবিদের জীবনের বহু ঐতিহাসিক অধ্যায় মিশে আছে, যা আজও নববি যুগের আবহ বহন করছে।
বিজ্ঞাপন
মসজিদটি মক্কা নগরীর উত্তর দিকে, জান্নাতুল মুআল্লা কবরস্থান ও মসজিদে জিনের কাছাকাছি অবস্থিত। ‘ফাতহ’ শব্দের অর্থ বিজয় এবং অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় এখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁবু গেড়ে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। এই স্থানেই নবীজি (সা.) আল্লাহর শুকরিয়া আদায় ও দোয়া করেছিলেন, যা মক্কা বিজয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করে। মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সা.) যে মহানুভবতা, ক্ষমাশীলতা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় এবং এই মসজিদটি শত শত বছর ধরে সেই বিজয়ের স্মৃতি বহন করছে।
পবিত্র মক্কার আল-হুজুন এলাকায় মসজিদে জিনের বিপরীতে এবং জান্নাতুল মুআল্লা কবরস্থানের কাছেই অবস্থিত ঐতিহাসিক ‘মসজিদে শাজারাহ’। আরবি ‘শাজারাহ’ শব্দের অর্থ গাছ এবং এই স্থানে রাসুলুল্লাহ (সা.)-এর একটি মুজেজা প্রকাশ পায়। বর্ণনায় রয়েছে, মহানবী (সা.)-এর আহ্বানে একটি গাছ মাটি ভেদ করে তাঁর কাছে এসে সালাম জানিয়েছিল এবং পরে তাঁর নির্দেশে নিজ স্থানে ফিরে গিয়েছিল। সেই অলৌকিক ঘটনার স্মৃতিকে ধারণ করেই পরবর্তীকালে এখানে মসজিদ নির্মাণ করা হয়, যা দর্শনার্থীদের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে।
মসজিদে আয়েশা, যা ‘মসজিদে তানয়িম’ নামেও পরিচিত, মসজিদুল হারাম থেকে প্রায় ছয়-সাত কিলোমিটার উত্তরে তানয়িম এলাকায় অবস্থিত। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)-এর স্মৃতিবিজড়িত এই মসজিদটি বিদায় হজের সময় তাঁর ওমরাহ আদায়ের প্রেক্ষাপটে পরিচিতি পায়। তৎকালীন সময়ে তিনি ঋতুমতী হওয়ায় ওমরাহ আদায়ের সুযোগ না পাওয়ায়, মহানবী (সা.)-এর নির্দেশে ভাই আবদুর রহমান (রা.)-এর সঙ্গে তানয়িমে এসে ইহরাম বেঁধে ওমরাহ আদায় করেছিলেন। বর্তমানে এটি ওমরাহযাত্রীদের জন্য ইহরাম বাঁধার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে অজু, গোসল ও ইহরাম পরিবর্তনের আধুনিক সুব্যবস্থা রয়েছে, যেখানে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ওমরাহযাত্রী সমবেত হন।
মক্কা নগরীর আল-গাজ্জাহ এলাকায় জান্নাতুল মুআল্লা কবরস্থানের কাছে অবস্থিত এই মসজিদটি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। বর্ণিত আছে, এই স্থানেই একদল জিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিল এবং নবীজি (সা.) জিন জাতির সরদারদের সঙ্গে দেখা করেছিলেন। পবিত্র কোরআনের সুরা জিনের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত এই মসজিদটি ‘মসজিদুল বাইআত’ এবং ‘মসজিদুল হারাস’ নামেও পরিচিত, যা যুগে যুগে সংস্কারের মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে।
বিজ্ঞাপন
মক্কা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে তায়েফ সড়কে অবস্থিত ঐতিহাসিক ‘মসজিদে জিরানা’। অষ্টম হিজরিতে হুনাইন যুদ্ধের পর মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানে অবস্থান করে যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন করেছিলেন এবং এখান থেকেই ইহরাম বেঁধে ওমরাহ পালন করেছিলেন। মসজিদটি গুরুত্বপূর্ণ ‘মিকাত’ বা ইহরাম বাঁধার স্থান হিসেবে পরিচিত এবং এই স্থানেই নবীজি (সা.)-এর শৈশবের দুধ বোন শাইমা বিনতে হারেসের সঙ্গে তাঁর আবেগঘন পুনর্মিলন হয়েছিল। বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণের ফলে বর্তমান বৃহৎ অবয়ব লাভ করা এই মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী আসেন।